উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
মাদকমুক্ত, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও কিশোর অপরাধ দমন বিষয়ে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় বক্তারা বলেন, মাদকাসক্তি ও কিশোর অপরাধ সমাজের জন্য বড় ধরনের হুমকি। এ সমস্যা মোকাবিলায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সর্বস্তরের জনগণের সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। পাশাপাশি তরুণ প্রজন্মকে সচেতন, দায়িত্বশীল ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান এবং আয়োজক কমিটির সদস্যবৃন্দ।এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সভায় মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সম্পৃক্ততা জোরদারের আহ্বান জানানো হয়।