উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশ ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে।পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এএসআই (নিরস্ত্র)-এর নেতৃত্বে থানার একটি আভিযানিক দল সোমবার (৩ আগস্ট ২০২৬) বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযানে ১০ বছরের সাজা পরোয়ানাভুক্ত আসামি মনির হোসেন (৩৮), পিতা– নুর ইসলাম, সাং– নেকবর মাতবর রোড, রঘুনাথপুর, থানা– ফতুল্লা, জেলা– নারায়ণগঞ্জ-কে গ্রেফতার করা হয়।ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।