উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অগ্নিশিখা অনলাইন ||
মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় মৎস্যজীবী সমিতি উপজেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করা, প্রকৃত মৎস্যজীবীদের অধিকার ও স্বার্থ সংরক্ষণ, সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ সাংগঠনিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় মৎস্যজীবী সমিতি বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম। তিনি বলেন, দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তায় মৎস্যজীবীদের অবদান অপরিসীম। তাই তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম ও মোঃ মোতালেব হোসেন। তারা তৃণমূলের মৎস্যজীবীদের সংগঠিত করে তাদের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।এছাড়া বক্তব্য রাখেন ১৫ নং মোরেলগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং ৪ নং দৈবজ্ঞহাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি খান হায়দার আলী। তারা মৎস্যজীবীদের কল্যাণে সকলের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।সভায় সভাপতিত্ব করেন জাতীয় মৎস্যজীবী সমিতি মোরেলগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মোঃ লাভলু মুন্সি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শাখার সদস্য সচিব মোঃ মাসুম মোল্লা।সভা শেষে মোরেলগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, নতুন সদস্য সংগ্রহ এবং মৎস্যজীবীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা তুলে ধরার সিদ্ধান্ত গৃহীত হয়।