উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাব উদ্দিন বিশেষ প্রতিবেদক, বিশেষ প্রতিবেদক ||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. বেলাল উদ্দিন ফকিরের নেতৃত্বে একটি আভিযানিক দল শনিবার (১ আগস্ট) ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকার কাঁচপুর ব্রিজের ঢালে লিংক রোডের মাথায় অভিযান পরিচালনা করে।এ সময় ৮০০ (আটশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ নূরুল ইসলাম ওরফে গোলাপ (৪৫), পিতা—মৃত মোবারক হোসেন, মাতা—মৃত নূর জাহান বেগম, স্থায়ী ঠিকানা: দক্ষিণ বড় ভিটা (জলডাঙ্গা), থানা: কিশোরগঞ্জ, জেলা: নীলফামারী; বর্তমান ঠিকানা: এসও রাশিদুলের গ্যারেজ, থানা: সিদ্ধিরগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ এবং মো. জাকারিয়া (৪৫), পিতা: মো. জজ মিয়া, ঠিকানা: আইলপাড়া, থানা: সিদ্ধিরগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জকে গ্রেপ্তার করা হয়।পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের পিসিপিআর (PCPR) যাচাইয়ে পূর্বে কোনো মাদক মামলার তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।