উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাব উদ্দিন, বিশেষ প্রতিবেদক ||
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ধামগড় পুলিশ ফাঁড়ির সদস্যরা।পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. মাহমুদ আলমের নেতৃত্বে ধামগড় পুলিশ ফাঁড়ির একটি আভিযানিক দল শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১০টায় বন্দর থানাধীন ফুলহর এলাকার রমুর বাড়ির সামনে (মাজার বাড়ি) পাকা সড়কে অভিযান পরিচালনা করে।অভিযানে শহিদুল ইসলাম (৩০), পিতা—ডাঃ আজিজুল হক, মাতা—ফাতেমা বেগম, সাং—মুরাদপুর, থানা—বন্দর, জেলা—নারায়ণগঞ্জকে ৮০ (আশি) পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।বন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।