উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কক্সবাজার প্রতিনিধি ||
কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং করার সময় সাগরে পড়ে সৌভিক রায় (৩২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।নিহত সৌভিক রায় খুলনার বাসিন্দা। তিনি আট বন্ধুর সঙ্গে কক্সবাজারে ভ্রমণে এসেছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, প্যারাসেইলিংয়ের সময় আকাশে ওড়া অবস্থায় হঠাৎ নিরাপত্তা বেল্ট ছিঁড়ে গেলে সৌভিক সাগরে আছড়ে পড়েন। পরে প্যারাসেইলিং পরিচালনাকারী প্রতিষ্ঠানের কর্মীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ট্যুরিজম সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।