উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নওগাঁ প্রতিনিধি ||
নওগাঁর পত্নীতলায় দিবর ইউনিয়নের দিবর গ্রামে পত্নীতলা থানা পুলিশের বিশেষ অভিযানে পাঁচ শতাধিক লিটার চোলাই মদ তৈরির উপকরণ /মদ সহ দুইজন গ্রেফতার করেছে।গতকাল শুক্রবার (৩১ জুলাই) পত্নীতলা থানা পুলিশের বিশেষ দল রাতে মাদকবিরোধী বিশেষ অভিযানে দিবর ইউনিয়নের দিবর গ্রামে অভিযান চালায়। অভিযানে ৫০০ লিটার এর অধিক চোলাই মদ তৈরির উপকরণ/ মদ সহ ২ জন চোলাই মদ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ঘটনাস্থলে জব্দকৃত বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ ধ্বংস করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হচ্ছে ১/ মিলন হেমব্রম (২৭) ২/প্রদীপ হেমব্রম(২৩) উভয় পিতা মৃত বিশ্বনাথ হেমব্রম, সাং - দিবর পূর্বপাড়া, থানা পত্নীতলা জেলা নওগাঁ। পত্নীতলা থানার অফিসার্স ইনচার্জ ওসি মোঃ নিয়ামুল হক বলেন গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।