উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শাহীন চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া ||
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের হামলায় হামদু মিয়া (৫৩) নামের একজন নিহত হয়েছে। এসময় হামদু মিয়ার ছেলে সহ প্রায় ১৫ জন আহত হয়েছে। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। নিহত হামদু মিয়া উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া বন্ধের বাড়ীর বাসিন্দা।১লা আগস্ট (শনিবার) সকাল ১০টায় উপজেলার পাইকপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, গতকাল শুক্রবার বিকালে হামদু মিয়ার ছেলে নিরব (১১) ও একই পাড়ার আবুল ইসলামের ছেলে ইয়াসিন (১২) গতকাল শুক্রবার বিকালে লুডু খেলাকে কেন্দ্র করে দুজনের মারামারি হয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে নিহত হামদু মিয়ার লাঠির আঘাতে ইয়াসিন মিয়ার মাথা ফেটে যায়।এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল ১০টার দিকে আবুল ইসলামের নেতৃত্বে ১৫/২০ জন লোক দেশীয় অস্র নিয়ে হামদু মিয়ার বাড়িতে হামলায় চালায়। এসময় বুকে বল্লমের আঘাতে হামদু মিয়া (৫৩) ঘটনাস্থলে নিহত হয় এবং তার ছেলে হাসান (৮) গুরুতর আহত হয়। এছাড়াও পতিপক্ষের লিটন মিয়া (৩৫),এরশাদ (৪০),রেজু বেগম, ফারুক মিয়া, ইসলাম মিয়া সহ উভয় পক্ষের প্রায় ১৫ জন আহত হয়।লিটন মিয়াকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিজয়নগর থানা পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।