উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশ পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. রাজীব হোসেন তালুকদারের নেতৃত্বে বন্দর থানার একটি আভিযানিক দল মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে বন্দর থানাধীন দক্ষিণ লক্ষণখোলা এলাকায় অভিযান পরিচালনা করে।এ সময় দক্ষিণ লক্ষণখোলা (মুক্তিযোদ্ধা জাফর উল্লাহ সাউদের বাড়ির পাশে) এলাকার বাসিন্দা মো. শাহাদাত হোসেন সুমন (২৫), পিতা—মৃত শাহাবউদ্দিন, মাতা—ফাতেমা বেগম এবং নবীগঞ্জ (নুরবাগ) এলাকার সোহেল ওরফে জাকির ওরফে গাজী (৪৫), পিতা—মৃত আব্দুস সামাদকে শাহাদাত হোসেন সুমনের বসতবাড়ির সামনের পাকা রাস্তা থেকে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের পিসিপিআর (PCPR) যাচাই করে তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।বন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।