উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চকরিয়া প্রতিনিধি, কক্সবাজার ||
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে ট্রাক ও মিনি কভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।বুধবার (২৯ জুলাই ২০২৬) সকাল ৯টার দিকে চকরিয়া উপজেলার আজিজনগর সিটি গেটের পূর্বে কলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।তবে এ ঘটনায় কোনো হতাহত বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার ফলে মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।