উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এ কে আজাদ ||
দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত বর্ণবাদবিরোধী নেতা ও শান্তির প্রতীক নেলসন ম্যান্ডেলার জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকায় আলোচনা সভা এবং ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার-২০২৬’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠন ও নব উজ্জীবিত বাংলাদেশ সমাজের যৌথ উদ্যোগে গত ১৯ জুলাই (রোববার) বিকেল ৫টায় বাংলামোটরের বিশ্ব সাহিত্য কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ধর্ম ও পানিসম্পদমন্ত্রী এম নাজিম উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জজকোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মো. হাবিবুল হক।প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ অন্যান্য বক্তারা নেলসন ম্যান্ডেলার আদর্শ, সংগ্রামী জীবন, মানবাধিকার প্রতিষ্ঠা এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তাঁর অনন্য অবদান তুলে ধরে বক্তব্য দেন। তারা সমাজে শান্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ম্যান্ডেলার আদর্শ অনুসরণের আহ্বান জানান।অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠন ও নব উজ্জীবিত বাংলাদেশ সমাজের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা। এ সময় দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২২ জন গুণীজনকে ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার-২০২৬’ প্রদান করা হয়। আইন পেশায় বিশেষ অবদানের জন্য সম্মাননা লাভ করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মো. হাবিবুল হক।পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।