উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অগ্নিশিখা অনলাইন ||
বাংলাদেশ পুলিশের ৯৩ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।সোমবার (২৭ জুলাই) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব কর্মকর্তারা বর্তমানে বাস্তব প্রশিক্ষণরত ছিলেন। প্রশিক্ষণকালীন বদলিকৃত জেলা বা ইউনিটে দায়িত্ব পালনের পর সন্তোষজনকভাবে প্রশিক্ষণ সম্পন্ন করে তাঁরা নতুন কর্মস্থলে যোগদান করবেন।নতুন পদায়ন অনুযায়ী, কর্মকর্তাদের মধ্যে অনেকে সহকারী পুলিশ কমিশনার হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি), খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি), বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি), সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ও রংপুর মেট্রোপলিটন পুলিশে (আরপিএমপি) দায়িত্ব পেয়েছেন।এ ছাড়া বেশ কয়েকজন কর্মকর্তাকে সহকারী পুলিশ সুপার হিসেবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), সিআইডি, এপিবিএন, শিল্পাঞ্চল পুলিশসহ বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে এই বদলি ও পদায়ন কার্যকর করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে নির্ধারিত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।