উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জ মহানগরে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ দমনে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির ওরিয়েন্টেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৯ জুলাই) অনুষ্ঠিত সভায় "পুলিশই জনতা, জনতাই পুলিশ" স্লোগানকে সামনে রেখে ২১ সদস্যের কার্যকরী কমিটি ও ১০ সদস্যের উপদেষ্টা পরিষদসহ মোট ৩১ সদস্যবিশিষ্ট নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হয়।নবগঠিত কমিটিতে অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপুকে সভাপতি এবং মাসুদ রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।সভায় বক্তারা বলেন, নারায়ণগঞ্জ মহানগরকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত করতে পুলিশ ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। একই সঙ্গে চুরি, ছিনতাই, দস্যুতা ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে তথ্যভিত্তিক কার্যক্রম পরিচালনা এবং সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির নবগঠিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় কমিটির কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।