উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
শেখ নিয়াজ মোহাম্মদ বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি প্রস্তুতি মামলার দুই আসামি এবং সিআর ও জিআর ওয়ারেন্টভুক্ত চার আসামিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সার্বিক দিকনির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে শনিবার (১৮ জুলাই ২০২৬) থানা এলাকায় একাধিক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়।ডাকাতি প্রস্তুতি মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামি হলেন— মো. শাওন, পিতা: মো. শফিক, কদমতলী পশ্চিমপাড়া, পাক্কা রাস্তা, সিদ্ধিরগঞ্জ এবং মো. রাশেদুল ইসলাম ওরফে রাসেল (৩৪), পিতা: মো. আনোয়ার হোসেন, স্থায়ী ঠিকানা গোদনাইল (নয়াপাড়া), বর্তমান ঠিকানা গোদনাইল (তাতখানা), সিদ্ধিরগঞ্জ।অন্যদিকে সিআর ও জিআর ওয়ারেন্টভুক্ত মামলায় গ্রেপ্তার চারজন হলেন— রবিউল আউয়াল, পিতা: মো. ইসমাইল, ছেউরোটেব গার্মেন্টসের পেছনে রফিক মিয়ার বাড়ি, খালপাড়, সৈয়দপাড়া শান্তিনগর, সিদ্ধিরগঞ্জ; মো. সোহেল মিয়া (৪২), পিতা: সোলেমান, আইলপাড়া এল.এন. মিলস, সিদ্ধিরগঞ্জ; মো. ইকবাল হোসেন (৪৫), পিতা: মৃত আব্দুল করিম, হাজীনগর সিআইখোলা, সিদ্ধিরগঞ্জ এবং মো. জয়নাল (৫৫), পিতা: মৃত রমিজ উদ্দিন, আটি ওয়াবদা কলোনি, সিদ্ধিরগঞ্জ।এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, ডাকাতি, মাদক, সন্ত্রাস, চুরি ও ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে ডাকাতি প্রস্তুতি মামলার দুই আসামি এবং বিভিন্ন মামলার সিআর ও জিআর ওয়ারেন্টভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে নারায়ণগঞ্জের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।