উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা, উৎসবমুখর পরিবেশ ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে শহরের বিভিন্ন মন্দির থেকে বর্ণাঢ্য রথযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শোভাযাত্রাগুলো শান্তিপূর্ণভাবে নিজ নিজ মন্দিরে ফিরে যায়। রথযাত্রায় বিপুলসংখ্যক ভক্ত-অনুসারী অংশগ্রহণ করেন।উৎসবকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। গুরুত্বপূর্ণ মোড়, মন্দির এলাকা এবং শোভাযাত্রার পুরো রুটে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন। ফলে পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।জেলা পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় রথযাত্রা উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক তৎপরতায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারায় জেলা পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।