উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন, রিপোর্টার ||
নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই শহিদ দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে হাজীগঞ্জে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।এ সময় নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নেতৃত্বে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণের পর জুলাইয়ের শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।পরে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে তিনি শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের স্মৃতি সংরক্ষণ এবং দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ধারণের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য প্রদান করেন।