উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক ডেস্ক ||
কুর্দিস্তানের উত্তরাঞ্চলের এরবিলের আকাশসীমা লঙ্ঘন করে চালানো ‘ড্রোন হামলার’ নিন্দা জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি। বৃহস্পতিবার তার কার্যালয় এ তথ্য জানায়। কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়। আলী আল-জাইদি বলেন, এ ধরণের হামলার পুনরাবৃত্তি ঠেকাতে ও আমাদের গর্বিত ইরাকি সমাজের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করে— এমন যে কাউকে প্রতিহত করতে, আমরা সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোকে আঞ্চলিক নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।বাগদাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।তবে তিনি ড্রোনগুলোর উৎস সম্পর্কে কোনো মন্তব্য করেননি।