উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রামু প্রতিনিধি, কক্সবাজার ||
বিএনপির উদ্যোগে কক্সবাজারের রামুতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ জুলাই) খুনিয়া পালং ইউনিয়নের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় এ ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বন্যাদুর্গত অসহায় পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।আয়োজকরা জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তারা বলেন, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।ত্রাণ পেয়ে উপকারভোগী পরিবারগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে এ ধরনের সহায়তা তাদের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে।