উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁও থানা পুলিশ।মঙ্গলবার (১৪ জুলাই ) সোনারগাঁও থানাধীন মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকার পানাম ফুড পার্কে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন— দেলোয়ার হোসেন ওরফে মুন্না (৪৩), পিতা: মৃত আব্দুর রশিদ, মাতা: মৃত মরিয়ম বেগম, স্থায়ী ঠিকানা: গ্রাম- মৃধাকান্দি, ইউনিয়ন- উত্তর তারাবুনিয়া, থানা- সখিপুর, জেলা- শরীয়তপুর এবং আবিদ মাহমুদ আকাশ (২৯), পিতা: মো. মোস্তফা মোল্লা, মাতা: আমেলা আক্তার, স্থায়ী ঠিকানা: গ্রাম- নানাখি, ডাকঘর- অলিপুর, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ।পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) দীপংকর ঘোষের তদারকিতে এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।প্রাথমিক তদন্তে তারা নিজেদের ডিজিএফআই সদস্য হিসেবে পরিচয় দিচ্ছিলেন বলে পুলিশ জানতে পেরেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।