উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অগ্নিশিখা অনলাইন ||
বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এডিডি ইন্টারন্যাশনাল’-এর উদ্যোগে প্রকল্প সমাপ্তি বিষয়ক এক স্টেকহোল্ডার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।এডিডি ইন্টারন্যাশনালের প্রজেক্ট ম্যানেজার জনাব আব্দুল্লাহ আল হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা: আতিয়া খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: সোহেল পারভেজ।সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোসা: আতিয়া খাতুন সংশ্লিষ্ট এলাকায় এডিডি ইন্টারন্যাশনালের বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং প্রকল্পের সফল সমাপ্তিতে সাধুবাদ জানান।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত বিশিষ্ট মনোবিজ্ঞানী ফারজানা আহমেদ, বাগেরহাট শহর সমাজসেবা কর্মকর্তা নাজমুস সাকিব এবং জাতীয় সাংবাদিক সংস্থার বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন।এডিডি ইন্টারন্যাশনাল বাগেরহাট জেলার সমন্বয়কারী এহসানুল হকের সঞ্চালনায় সমন্বয় সভায় স্থানীয় বিভিন্ন এনজিও প্রতিনিধি, স্কুলের শিক্ষক, গণমাধ্যমকর্মী, ইমাম এবং প্রতিবন্ধী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় প্রকল্পের কার্যক্রমের নানা দিক, অর্জন এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।