উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অগ্নিশিখা অনলাইন ||
'দুনিয়ার মজদুর এক হও' স্লোগানকে সামনে রেখে দর্শনায় রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটির উদ্যোগে এক শ্রমিক ও আখচাষীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম কমিটির কেরু এন্ড কোম্পানি বাংলাদেশ দর্শনা শাখার উদ্যোগে কেরুজ শ্রমিক ও কর্মচারী ক্লাবের হলরুমে রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম কমিটির যুগ্ম আহবায়ক ও সাবেক শ্রমিক নেতা হাবিবুর রহমান হবি'র সভাপতিত্বে এবং হাফিজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশ উনষ্ঠিত হয়। সমাবেশে ২ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে বক্তারা বলেন, জাতীয় বাজেটে চিনিকলের জন্য অর্থ বরাদ্দ করে রাষ্ট্রীয় উদ্যোগে প্রতিটি চিনিকল আধুনিকায়নের মাধ্যমে চালুকরণ সহ সরকার ঘোষিত চিনি কলসহ সকল শিল্প কারখানা বি-রাষ্ট্রীয়করণের সিদ্ধান্ত বাতিল করে, বন্ধ ছয়টি চিনিকল পুনরায় চালু করার দাবিতে বক্তব্য রাখেন জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক জননেতা কমরেড টিপু বিশ্বাস। এছাড়া আগামী ১০ ই আগস্ট ঢাকায় শ্রমিক, আখচাষী, নারী ও ছাত্র-জনতা সহ এক বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। ওই দিনে প্রধানমন্ত্রী বরাবর উপরোক্ত বিষয়ে স্মারকলিপি প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে উল্লেখ করে জাতীয় কমিটির আহ্বায়ক কামরুজ্জামান ফিরোজ ঢাকার লালটুপি'র মিছিলে অংশ নেয়ার আহবান করেন। এসময় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটির যুগ্ন আহবায়ক কাইয়ুম হোসেন সহ কেরু এন্ড কোম্পানির কর্মরত ও অবসরপ্রাপ্ত শ্রমিক এবং আখচাষী নেতৃবৃন্দ।