উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে একটি রিভলবার, ৬ রাউন্ড গুলি, ৩টি রামদা ও একটি মাইক্রোবাসসহ মো. সজিব আহমেদ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে অবৈধ অস্ত্র, গুলি ও মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়।অভিযানের অংশ হিসেবে ১২ জুলাই ২০২৬ দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকার ২ নম্বর ওয়ার্ডে চিশতিয়া বেকারির সামনে অভিযান চালানো হয়। এ সময় মো. সজিব আহমেদ (২৫), পিতা- মো. সানা উল্লাহ, মাতা- মৃত রাশিদা বেগম, সাং- মিজমিজি, মাইজপাড়া, ২ নম্বর ওয়ার্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জকে গ্রেফতার করা হয়।পুলিশের দাবি, গ্রেফতারকৃতের কাছ থেকে একটি কাঠের বাটযুক্ত কালো রঙের রিভলবার, ৬ রাউন্ড গুলি, ঢাকা মেট্রো-চ-২০-৫২৫৭ নম্বরের একটি মাইক্রোবাস এবং তিনটি ধারালো রামদা জব্দ করা হয়েছে।সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে একটি এবং অস্ত্র আইনে পৃথক আরেকটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি বৈষম্যবিরোধী হত্যা মামলা বিচারাধীন রয়েছে।সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, অবৈধ অস্ত্র, গুলি, মাদক ও অন্যান্য অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।