উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান-এর তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার খ-জোনের ইনচার্জ সাজ্জাদ করিম খান-এর নেতৃত্বে একটি আভিযানিক দল গত ১০ জুলাই ২০২৬ দিবাগত রাত ১২টা ০৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকায় আল আহাম্মাদীয়া স্টীল নামক দোকানের সামনে অভিযান পরিচালনা করে।অভিযানে আফসার উদ্দিন (৩৬), পিতা—মৃত সিদ্দিক আহমেদ, মাতা—মৃত আমেনা খাতুন, সাং—সেন্টমার্টিন, থানা—টেকনাফ, জেলা—কক্সবাজারকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদকদ্রব্যসহ সব ধরনের অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।