উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন, রিপোর্টার ||
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁও থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে থানার একটি আভিযানিক দল শুক্রবার (১০ জুলাই ২০২৬) সকাল আনুমানিক ১১টা ১৫ মিনিটে সোনারগাঁও থানাধীন বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযানকালে সমতা বেগম (৪৫), স্বামী—শুক্কুর আলী, স্থায়ী ঠিকানা: গ্রাম—নুনেরটেক গুচ্ছগ্রাম, থানা—সোনারগাঁ, জেলা—নারায়ণগঞ্জকে ১ (এক) কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, উদ্ধার হওয়া গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।