উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আরফান চৌধুরী, চকরিয়া, কক্সবাজার ||
চকরিয়া উপজেলায় টানা পাঁচ দিনের ভারী বর্ষণের কারণে পানিবন্দি ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার মানুষের খোঁজখবর নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহীন দেলোয়ার। এ সময় তিনি সরকারি তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক অনুদান প্রদান করেন।উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ণ দেব, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা।জানা গেছে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোহাম্মদ শাহীন দেলোয়ারের নেতৃত্বে বরইতলী ইউনিয়নের পহরচাঁদা এলাকার বন্যাকবলিত অঞ্চল পরিদর্শন করা হয়। এ সময় পাহাড়ধসে নিহত ও পানিতে ডুবে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।এছাড়া তিনি চকরিয়া উপজেলার অন্যান্য ইউনিয়নের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করেন বলে জানা গেছে