উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাঁশখালী প্রতিনিধি ||
মোস্তানছিরুল হক চৌধুরী : মানুষের দুর্ভোগ কাগজে-কলমে বোঝা যায় না, মাঠে এসে না দেখলে তাদের কষ্ট অনুভব করা সম্ভব নয়। একই সাথে সরকারের প্রতি দ্রুত উদ্ধার, পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।১০ জুলাই (শুক্রবার) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরি ইউনিয়নের বন্যাকবলিত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।জামায়াত আমীর গুনাগরির অস্থায়ী আশ্রয়কেন্দ্রে শতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেন। পরে তিনি পানিবন্দি বিভিন্ন বাড়িতে যান এবং বাসিন্দাদের খোঁজখবর নিয়ে তাদের হাতে সহায়তা তুলে দেন।স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে এলাকার শত শত পরিবার পানিবন্দি থাকায় শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।পরিদর্শনকালে জামায়াত আমীর পুনর্ব্যক্ত করে বলেন, আমি এখানে রাজনীতি করতে আসিনি। বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি। চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিজের চোখে দেখতে এবং ক্ষতিগ্রস্ত মানুষের কথা শুনতেই এসেছি।