উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
লক্ষ্মীপুর প্রতিনিধি ||
লক্ষ্মীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মাদকবিরোধী অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) দুপুরে জেলার সদর থানাধীন নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়কের ঝুমুর সিনেমা হল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় লক্ষ্মীপুর সূত্রে জানা গেছে, সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিনের নির্দেশনায় উপ-পরিদর্শক আদনান আরিফ রিফাতের নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্দেহভাজনদের দেহ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।আটক ব্যক্তিরা হলেন— নড়াইল জেলার কালিয়া পৌরসভার বড় কালিয়া দক্ষিণ এলাকার মৃত কাসেম গাজির ছেলে ইমরান গাজি (৪৬) এবং ঢাকার গেন্ডারিয়া থানার স্বামীবাগ লেন এলাকার মৃত হাবিবুর রহমান দরবেশের ছেলে মো. জয়নাল আবেদীন (৩৫)।অভিযানে ইয়াবা ট্যাবলেট ছাড়াও একটি হুন্দাই প্রাইভেটকার, একটি অনার ব্র্যান্ডের টাচ মোবাইল ফোন এবং দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।ডিএনসি সূত্র জানায়, শুক্রবার দুপুর ১২টা থেকে ১টা ১০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানের পর আটক ব্যক্তিদের বিরুদ্ধে উপ-পরিদর্শক আদনান আরিফ রিফাত বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।