উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক ডেস্ক ||
মধ্যপ্রাচ্যে তেহরান ও ওয়াশিংটনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বৃহস্পতিবার বলেছেন, হরমুজ প্রণালী শুধু ‘ইরানের নির্ধারিত ব্যবস্থার’ অধীনেই খুলে দেওয়া হবে।গালিবাফ এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘যুক্তরাষ্ট্র এখনো শেখেনি যে দমন-পীড়ন এবং প্রতিশ্রুতি ভঙ্গের আর কোনো পরিণতি ছাড়াই পার পাওয়া যাবে না।’তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।তিনি আরও বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, আপনারা যদি হামলা চালান, তাহলে পাল্টা হামলার মুখেও পড়বেন।