উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সংঘবদ্ধ ডাকাত চক্রের কবল থেকে লুণ্ঠিত একটি কাভার্ড ভ্যান ও প্রায় ৯ লাখ ৫৬ হাজার টাকা মূল্যের ৬১৪ পিস কম্বল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোঃ ইব্রাহিম খন্দকার (৩০), পিতা- মোঃ আঃ হান্নান খন্দকার, মাতা- মোছাঃ ফাতেমা, সাং- দড়ি নগুয়া, ৯নং ধারা ইউপি, থানা- হালুয়াঘাট, জেলা- ময়মনসিংহ এবং কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-গ-১৪-০৮৩১)-এর চালক মোঃ মাসুদ মিয়া (২৫), পিতা- চাঁন মিয়া, মাতা- ফিরোজা আক্তার, সাং- বড় চিলাঘাই, ৩নং ভাইটকান্দি ইউপি, থানা- ফুলপুর, জেলা- ময়মনসিংহ গত ৫ জুলাই ভোরে ফতুল্লা থানার সাদ্দাম মার্কেট থেকে আনুমানিক ৯ লাখ ৫৬ হাজার টাকা মূল্যের ৬১৪ পিস কম্বল নিয়ে ময়মনসিংহের ফুলপুরের উদ্দেশ্যে রওনা হন।ভোর আনুমানিক ৫টা ৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার ২ নম্বর ওয়ার্ডের সাইনবোর্ড এলাকায় প্রো-অ্যাকটিভ হাসপাতালের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৌঁছালে ডিবি পুলিশের পরিচয় দিয়ে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল গাড়িটি থামায়। এরপর ডাকাতরা চালক ও মালিককে মারধর করে ধারালো ছুরির ভয় দেখিয়ে একটি টেকনো স্মার্টফোন, একটি ভিভো B64 স্মার্টফোন, নগদ ১০ হাজার টাকা ও একটি ড্রাইভিং লাইসেন্স ছিনিয়ে নেয়। পরে তাদের চোখ-মুখ বেঁধে একটি মাইক্রোবাসে তুলে দিয়ে কম্বলবোঝাই কাভার্ড ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী দুজনকে মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার বালিগাঁও বাজার এলাকায় ফেলে রেখে যায়।ঘটনার পর অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে ৭ জুলাই ভোরে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।অভিযানে লুণ্ঠিত কাভার্ড ভ্যান ও ৬১৪ পিস কম্বল উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনায় জড়িত ডাকাত ১। আঃ রহিম (৪২), পিতাঃ মৃত- নূর মোহাম্মদ, স্থায়ী সাং- পশ্চিম লক্ষীপুর, ১৫নং ওয়ার্ড, থানা- লক্ষ্মীপুর সদর, জেলা- লক্ষ্মীপুর, বর্তমান সাং- নূরবাগ (আবুল এর বাদীর ভাড়াটিয়া), থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ; ২। মোঃ ফারুক @ বাবু (৪০), পিতা- আবুল কাশেম, স্থায়ী সাং- বরহমপুরা (তালুকদার বাড়ী), থানা- দশমিনা, জেলা- পটুয়াখালী, বর্তমান সাং- নূরবাগ (ফরমান এর বাসার ভাড়াটিয়া), থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ; ৩। মোঃ রফিকুল ইসলাম (৪০), পিতা- মৃত সেলিম আজম চৌধুরী, স্থায়ী সাং- আতাইকুলা, থানা- আতাইকুলা, জেলা- পাবনা, বর্তমান সাং- বনগ্রাম বাসস্ট্যান্ড (কাজিম উদ্দিন এর বাড়ীর ভাড়াটিয়া), থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা; ৪। আঃ গাফফার (৩৭), পিতা- আঃ কাদির, স্থায়ী সাং- গুয়াগাছিয়া, থানা- গজারিয়া, জেলা- মুন্সিগঞ্জ, বর্তমান সাং- মানিকনগর ওয়াসা রোড, থানা- মুগদা, মহানগর- ঢাকা; এবং ৫। আঃ রহমান (৩০), পিতা- মোঃ ফারুক, স্থায়ী সাং- রাজারগাঁও, থানা- হাজীগঞ্জ, জেলা- চাঁদপুর, বর্তমান সাং- মিতালী মার্কেট, ৯ নম্বর ভবন, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত পলাতক অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।