উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অগ্নিশিখা অনলাইন ||
৪৪ টি রাষ্ট্রায়ত্ত শিল্প ব্যক্তি মালিকানায় দেওয়ার উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক জননেতা টিপু বিশ্বাস, জাতীয় কৃষক খেতমজুর সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুস শুকুর ও রাষ্ট্রায়াত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটির আহবায়ক কামরুজ্জামান ফিরোজ।যৌথ বিবৃতিতে সরকারের উদ্যোগের প্রতিবাদ জানিয়ে বলেন, ৪৪টি রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানায় দেওয়ার উদ্যোগের ফলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। দেশীয় পণ্য উৎপাদনে বিঘ্নিত হবে। বিদেশি পণ্য আমদানির উপর নির্ভরশীলতা বাড়বে। হাজার হাজার শ্রমিক ছাঁটাই হবে।আগামীকাল মঙ্গলবার বিকেল ৪ টায় এই উদ্যোগ বাতিলের জোর দাবি জানিয়ে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটি'র ডাকে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করবে সংগঠনটি।