উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক ডেস্ক ||
ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলায় নিহত দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের তিন সদস্যের কফিন নিয়ে বিশাল শোকযাত্রা সোমবার শুরু হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে।খবর বার্তা সংস্থা এএফপি’র।ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা (আইআরআইবি) টেলিগ্রামে এক পোস্ট জানায়, ‘তেহরানে শহীদ ইমাম ও নেতার কফিন নিয়ে শোকযাত্রা কিছুক্ষণ আগে শুরু হয়েছে।’ তারা আরও জানায়, এতে ‘বিপুল সংখ্যক শোকাহত মানুষ’ অংশ নিচ্ছেন।আইআরআইবি আরও জানায়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।