উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
দেশব্যাপী দর্শকপ্রশংসিত ও বহুল আলোচিত বাংলাদেশি চলচ্চিত্র ‘দ্যা ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল’ এবার দেশের আরও দুটি নতুন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। শুক্রবার (৩ জুলাই) থেকে কুমিল্লার কে স্ক্রিন সিনেপ্লেক্স-এ প্রতিদিন দুপুর ২ টা ও বিকেল ৫ টার শোতে এবং শনিবার (৪ জুলাই) থেকে রাজশাহীর গ্রান্ড রিভার ভিউ সিনেপ্লেক্স-এ বিকেল ৩টার শোতে চলচ্চিত্রটির প্রদর্শনী শুরু হবে।বিশ্ববিদ্যালয় জীবনের ছাত্ররাজনীতি, হল-সংস্কৃতি, বন্ধুত্ব, স্বপ্ন, সংগ্রাম এবং সমসাময়িক বাস্তবতার প্রেক্ষাপটে আকাশ হক-এর রচনা ও পরিচালনায় নির্মিত ‘দ্যা ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল’ মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। শক্তিশালী গল্প, বাস্তবধর্মী নির্মাণশৈলী এবং শিল্পীদের প্রাণবন্ত অভিনয়ের কারণে চলচ্চিত্রটি বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস, আখতারুজ্জামান আজাদ, চয়ন মণ্ডল, আবু সায়ীদ, মেহেদি হাসান সোহান, জীবনসহ দেশের একঝাঁক নবীন ও প্রতিশ্রুতিশীল শিল্পী।