উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অনলাইন ডেস্ক ||
ইসলামী প্রজাতন্ত্র ইরান সরকারের আমন্ত্রণে সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনীর জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিতে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন ১১ দলীয় জোটের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।আগামী ৩ থেকে ৯ জুলাই ২০২৬ পর্যন্ত সফরে প্রতিনিধিদলটি বিদায় অনুষ্ঠান, জানাজা এবং রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নেবে।প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি। অন্যান্য সদস্যরা হলেন— কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমীর ড. মো. কেরামত আলী এমপি, মো. নুরুল আমীন এমপি, পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা এমপি, ডা. এসএম খালিদুজ্জামান এবং এনসিপি নেতা নাসীরুদ্দিন পাটোয়ারী।