উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে একটি সচল পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি মোবাইল ফোনসহ মোঃ নাজির হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হক স্যারের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ মনির হোসেন, এএসআই (নিরস্ত্র) এস এম ইলিয়াস হোসেন এবং সঙ্গীয় ফোর্স ৩০ জুন ২০২৬ দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন ১/২, এনায়েতনগর সাকিনস্থ, হোল্ডিং নং-২০৬, ব্লক-বি, ওয়ার্ড নং-৮, মিজি মেনশন এলাকার জনৈকা আয়শা খাতুনের বাড়ির পশ্চিম পাশে ইটের প্রাচীরবেষ্টিত তেঁতুল গাছের শিকড়ের ভেতরে বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযানে সেখান থেকে ১টি সচল পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ১টি কালো রঙের realme অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে মোঃ নাজির হোসেন (৫২), পিতা- মৃত আলাউদ্দিন, সাং- বেজগাঁও, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ; বর্তমানে এ/পি সাং- এনায়েতনগর সাকিনস্থ আব্দুল আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে জনৈকা বেবী বেগমের বাড়ির ভাড়াটিয়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জকে গ্রেফতার করা হয়।সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।