উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিরাজগঞ্জ প্রতিনিধি ||
মোঃ রকিবুল ইসলাম : বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত জনপ্রিয় আঞ্চলিক দৈনিক দৈনিক যুগের কথা পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের তৃতীয় তলার হলরুমে পত্রিকা পরিবারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন দৈনিক যুগের কথা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. হুমায়ুন কবির সুমন। সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খানের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক শেখ এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় জেলার জ্যেষ্ঠ সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।আলোচনা সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক যুগের কথা গত ১৭ বছর ধরে সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরছে। আগামী দিনেও পত্রিকাটি নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারা অব্যাহত রেখে আরও সমৃদ্ধ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে বক্তব্য দেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম ইন্না, সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল ও ইউসুফ দেওয়ান রাজু, সহ-সভাপতি হীরুক গুণ, সাংস্কৃতিক সম্পাদক দিলীপ গৌর, কার্যনির্বাহী সদস্য মো. নুরুল ইসলাম বাবু, জ্যেষ্ঠ সাংবাদিক তফিজ উদ্দিন, টেলিভিশন সাংবাদিক ফোরাম সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক মো. ফেরদৌস হাসান এবং দৈনিক যুগের কথা পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি সাগর বসাক।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সিরাজগঞ্জ জেলার আহ্বায়ক নব কুমার কর্মকার, দৈনিক যুগের কথা পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক আহসান হাবীব মুন্না, জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রহমত আলীসহ জেলার বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা।এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সোহাগ হাসান জয়, দৈনিক ভোরের দর্পণের জেলা প্রতিনিধি এসএম আল আমীন, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি সুজন সরকার, রাইজিংবিডির জেলা প্রতিনিধি অদিত্য রাসেল, আরটিভির জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. রাকিবুল ইসলাম রাকিব, দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি মো. আলমগীর কবির, গ্রীন টিভির জেলা প্রতিনিধি ছাম্মি আহমেদ আজমীর, দৈনিক অগ্নিশিখার প্রতিনিধি রকিবুল ইসলাম, দৈনিক চিত্রের প্রতিনিধি মো. হোসেন আলী ছোট্ট এবং আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মারুফ হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।আলোচনা সভা শেষে অতিথি ও সাংবাদিক নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দৈনিক যুগের কথা পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় উপস্থিত সবাই পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।