উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্পোর্টস ডেস্ক ||
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ইনিংস হারের শঙ্কায় থেকে তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে সফরকারী বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৭০ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের প্রথম সেশন পর্যন্ত ৫ উইকেটে ১১৭ রান করেছে টাইগাররা। ইনিংস হার এড়াতে ৫ উইকেট হাতে নিয়ে আরও ১৫৩ রান করতে হবে বাংলাদেশকে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৪০ রান করেছিল বাংলাদেশ। ৯ উইকেট হাতে নিয়ে ২৩০ রানে পিছিয়ে ছিল টাইগাররা। তৃতীয় দিনের দ্বিতীয় ওভারে প্রথম ধাক্কা খায় বাংলাদেশ। ২১ রান নিয়ে খেলতে নেমে ২২ রানে থামেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি আগের দিন ৯ রানে অপরাজিত থাকা মোমিনুল হক। ১৩ রানে বিদায় নেন তিনি। ৪৬ রানে ৩ উইকেট পতনের পর ৬১ রানের জুটিতে দলের রান ১শ পার করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। ৩০ রান করে থামেন শান্ত। মধ্যাহ্ন বিরতির আগে ব্যক্তিগত ৩৪ রানে আউট হন মুশফিক। ২ রানে অপরাজিত আছেন তাওহিদ হৃদয়।জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি ৩টি উইকেট নেন।