উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শেখ নিয়াজ মোহাম্মদ ||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। একই অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও অন্যান্য অপরাধে আরও ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সবমিলিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (২৯ জুন ২০২৬) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে পরিচালিত এ অভিযানে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক-এর প্রত্যক্ষ নেতৃত্বে থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়া সাজাপ্রাপ্ত জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত ৩ জন, বৈষম্যবিরোধী মামলার ২ জন, দস্যুতা মামলার ১ জন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় ২ জনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— হযরত আলী (৪৬), মো. বিল্লাল হোসেন, রেনু বেগম, মো. মোরশেদ আলী ওরফে মইশা (৪২), মো. মিজানুর রহমান ওরফে তেতা মিজান (৪৫), মো. মানিক (৩৫), মীর আল আমিন নয়ন (২৫), মো. ফারহান আহম্মেদ সাগর (২৪), মো. হাবিবুর রহমান অভি (২৭), সাঈদ হোসেন মুন্না (২৮) এবং নিয়ামুল শরীফ (৩৩)। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।