উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
শব্দ দূষণ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (২৯ জুন) পরিচালিত এ অভিযানে অতিরিক্ত শব্দ সৃষ্টির দায়ে দুইটি যানবাহনকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দুইটি অবৈধ হর্ন জব্দ করা হয়েছে।অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁও উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিকুর রহমান। এ সময় সোনারগাঁও থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন পরিচালনা করেন।পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী অভিযান পরিচালনা করে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী দুইটি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় শব্দ দূষণসহ সব ধরনের পরিবেশদূষণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।