উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্পোর্টস ডেস্ক ||
হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ।এ ম্যাচে বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক হচ্ছে ব্যাটার তাওহিদ হৃদয় এবং উইকেটরক্ষক অমিত হাসানের।দেশের হয়ে ৫৩ ওয়ানডে ও ৬২ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে হৃদয়ের। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬ ম্যাচ খেলে তিন সেঞ্চুরি ও চার অর্ধশতকে ৯৮৩ রান করেছেন ২৫ বছর বয়সী হৃদয়। ৪৯টি প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ সেঞ্চুরি ও ১৭ হাফ-সেঞ্চুরিতে ৩,৬৫০ রান করেছেন ২৫ বছর বয়সী অমিত। এক স্পিনার ও তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। স্পিনার হিসেবে আছেন তাইজুল ইসলাম। পেস আক্রমণে আছেন- সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মোমিনুল হক, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, অমিত হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও হাসান মাহমুদ।জিম্বাবুয়ে একাদশ : রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, ক্রেইগ আরভিন, ব্রাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধেভেরে, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান ন্যামহুরি, ব্রেন্ডান টেইলর ও টাফাডজাওয়া সিগা।