উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক ||
নারায়ণগঞ্জে আবু হাসান ওরফে মাসুদ রানা নামে এক ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, তিনি বিভিন্ন সময় নিজেকে কখনো পুলিশের কর্মকর্তা, কখনো প্রশাসনের ক্যাশিয়ার, কখনো মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বা নাতি, আবার কখনো সাংবাদিক পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন।অভিযোগ রয়েছে, জামালপুরের বাসিন্দা আবু হাসান দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তার করে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন ও আর্থিকভাবে হয়রানি করে আসছেন। স্থানীয় সূত্র জানায়, বিশেষ করে রাত গভীর হলে তাকে শিবু মার্কেট এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়।ভুক্তভোগীদের অভিযোগ, বিভিন্ন পরিচয় ব্যবহার করে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা করেন এবং সেই সুযোগে প্রতারণা ও চাঁদাবাজির কর্মকাণ্ড পরিচালনা করেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা।এ বিষয়ে এলাকাবাসী ও ভুক্তভোগীরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং সত্যতা পাওয়া গেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ বাড়ছে।তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।