উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামান এর তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার খ-জোনের ইনচার্জ সাজ্জাদ করিম খান এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে।আজ ২৩/০৬/২৬ খ্রিঃ তারিখে দুপুর আনুমানিক ১২:০০ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য মোঃ মফিজ হোসেন মজু (৪৬), পিতা- হাজী সাইজউদ্দিন আহমেদ, মাতা- মহিতুন নেছা, সাং- মিজমিজি পাইনাদী, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, এ/পি সাং হোল্ডিং নং ৩১০, ব্লক এ, রোড নং ০৩, হীরাঝিল আবাসিক এলাকা, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জকে গ্রেফতার করা হয়।পরবর্তীতে গ্রেফতারকৃত ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।