উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্যকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃতরা হলেন—১। মাছুম আহম্মেদ (৪৫), পিতা- মৃত আফতাফ উদ্দিন, মাতা- মৃত রাশিদা বেগম, সাং- কাচঁপুর দক্ষিণ পাড়া (খান বাড়ী), সোনারগাঁ, নারায়ণগঞ্জ।২। সজল ভূইয়া (৩৮), পিতা- মোঃ সালাউদ্দিন, মাতা- মৃত কুলসুম বেগম, স্ত্রী- মাফুজা, সাং- শেখকান্দি দক্ষিণ পাড়া, ৩নং ওয়ার্ড, সোনারগাঁ ইউনিয়ন, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।