উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অগ্নিশিখা অনলাইন ||
চীনের বেইজিং সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে যোগ দিতে মঙ্গলবার (২৩ জুন) রাতে ঢাকা ত্যাগ করবেন দুই মন্ত্রী।তারা হলেন- বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং বিএনপি যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।মঙ্গলবার (২৩ জুন) বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, সফরসঙ্গী হিসেবে তারা চীনের বেইজিংয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।