উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহিদ বাদশা বাবু, লালমনরিহাট ||
আসন্ন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে লালমনিরহাটে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২-০৬-২০২৭ সোমবার বিকেল ৩ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাটের সিভিল সার্জন। এ সময় লালমনিরহাট জেলার জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার সহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় জানানো হয়, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় জেলার নির্ধারিত ১১২৫ টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ২২৮০০টি শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৮৯০৭৯ টি শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার সকল ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে ক্যাম্পেইন পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।বক্তারা বলেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টিজনিত সমস্যা হ্রাস এবং সুস্থ বিকাশ নিশ্চিত করতে ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই অভিভাবকদের নির্ধারিত দিনে নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়।সভায় সাংবাদিকরা ক্যাম্পেইন সম্পর্কে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা সেগুলোর উত্তর দেন এবং ক্যাম্পেইন সফল করতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।সভা শেষে উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে শিশুস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক প্রচারণা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।