উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকার মাধ্যমে মুক্তি দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।সোমবার সকালে আত্মীয়ের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।তিনি জানান, সজীবের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে তথ্য পাওয়ার পর তাকে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক অনুসন্ধান ও যাচাই-বাছাই শেষে আত্মীয়ের জিম্মায় মুচলেকা নিয়ে তাকে মুক্তি দেওয়া হয়েছে।এর আগে রোববার দুপুরে রাজধানী ঢাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় সজীবকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়।পুলিশের একাধিক সূত্র জানায়, সজীবের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ ছিল। এসব অভিযোগের সত্যতা যাচাই ও তথ্য সংগ্রহের অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।এদিকে আটকের ঘটনার পর দলীয় শৃঙ্খলাভঙ্গ ও বিভিন্ন অনিয়মে সম্পৃক্ত থাকার অভিযোগে খাইরুল ইসলাম সজীবকে যুবদলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।রোববার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।