উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অগ্নিশিখা অনলাইন ||
সিরাজগঞ্জ প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দুই দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন করা হয়।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম বাঙালির সাহিত্য, সংস্কৃতি ও চেতনার অবিচ্ছেদ্য অংশ। তাঁদের সৃষ্টিকর্ম নতুন প্রজন্মকে মানবতা, অসাম্প্রদায়িকতা ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করে।আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, গান, নৃত্য এবং নাট্য পরিবেশনার মাধ্যমে দুই মহান কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে রবীন্দ্র ও নজরুলের সৃষ্টিকর্মভিত্তিক বিভিন্ন পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মধ্যে বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি এবং দুই মহান কবির জীবনাদর্শ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ উপস্থিত দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।