উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টেকনাফ প্রতিনিধি , কক্সবাজার ||
কক্সবাজারের টেকনাফে র্যাব-১৫ এর চিরুনি অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত ৪টি বিলাসবহুল মোটরসাইকেলসহ এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।র্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) সূত্রে জানা যায়, কক্সবাজার জেলার সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।গোপন তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী এলাকায় ছৈয়দ নুরের দোকানের সামনে পাকা সড়কে কয়েকজন ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। তথ্যের সত্যতা যাচাই করে শনিবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে র্যাবের একটি চৌকস আভিযানিক দল সেখানে ঝটিকা অভিযান চালায়।র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে আভিযানিক দল চারদিক থেকে ঘেরাও করে একজনকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত ৪টি বিলাসবহুল মোটরসাইকেলও জব্দ করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তি হলেন আবসার মিয়া (২০)। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম নুরুল আলম এবং মাতার নাম আমেনা খাতুন।র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবসার মিয়া দীর্ঘদিন ধরে টেকনাফ ও কক্সবাজারের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাচার করার কথা স্বীকার করেছেন।এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি, উদ্ধারকৃত ইয়াবা এবং জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।র্যাব-১৫ জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।