উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর সার্বিক দিকনির্দেশনা এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুর রহমান-এর প্রত্যক্ষ নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়।গোপন সংবাদের ভিত্তিতে ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন জিমখানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য তমাল আহমেদ নিপু (৪০)-কে গ্রেফতার করা হয়। তিনি মৃত জালাল উদ্দিন-এর পুত্র এবং নাছিমা বেগম-এর সন্তান। তার ঠিকানা ২৩২/১ শাহসুজা রোড, পাইকপাড়া, থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ।পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত তমাল আহমেদ নিপুর বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানার এফআইআর নং-৩৯, তারিখ ২২ মে ২০২৬-এর সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ধারা ৮/৯(৩)/১০/১১/১২/১৩ অনুযায়ী মামলা রয়েছে। তাকে গ্রেফতার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।এছাড়া পুলিশ জানিয়েছে, আসামি তমাল আহমেদ নিপুর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় একটি মাদক মামলা রয়েছে।নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, সন্ত্রাস ও অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।