উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ পুরিয়া হেরোইন ও ২৫০ গ্রাম গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে ২০ জুন ২০২৬ তারিখে এ বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী এম ডব্লিউ স্কুল এন্ড কলেজের সামনে অভিযান চালিয়ে রুবেল মিয়া (৩২), পিতা- আমানউল্লাহ, মাতা- মনোয়ারা বেগম, সাং- এনায়েতনগর, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ এবং কাউসার হোসেন (৩০), পিতা- হেলাল উদ্দিন, মাতা- আছিয়া বেগম, সাং- এনায়েতনগর, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।একই দিনে সকাল ৯টা ২০ মিনিটে একই স্থানে অভিযান চালিয়ে আক্তার @ কানা আক্তার (৪৫), পিতা- বাদশা মিয়া, মাতা- কোহিনুর বেগম, সাং- কদমতলী শান্তিনগর কান্দাপাড়া, ০৭ নম্বর ওয়ার্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জকে গ্রেফতার করা হয়।পরে দুপুর ৩টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার ১০ নম্বর ওয়ার্ডের চৌধুরীবাড়ী মাঝিপাড়া এলাকার কুট্টির অফিসের সামনে অভিযান পরিচালনা করে মোঃ অজিদ মিয়া (৩৮), পিতা- মোঃ লালফর মিয়া, মাতা- লাল বানু, সাং- সাল্লা, থানা- সাল্লা, জেলা- সুনামগঞ্জ, বর্তমান ঠিকানা- মাঝিপাড়া (নুরু মিয়ার বাড়ির ভাড়াটিয়া), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫০ পুরিয়া হেরোইন ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ৩টি নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, রুবেল মিয়ার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় পূর্বে ৩টি মাদক মামলা এবং আক্তার @ কানা আক্তারের বিরুদ্ধে ১৪টি মাদক মামলা রয়েছে। মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।