উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আরফান চৌধুরী , কক্সবাজার ||
কক্সবাজার শহরের কলাতলী ডলফিন মোড়ে লাল-সবুজ চেয়ার কোচ ও হানিফ এন্টারপ্রাইজের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে সামনে থাকা একটি টমটম চাপা পড়ে। এতে টমটমে থাকা এক নারী যাত্রী গুরুতর আহত হন।বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে থাকা ট্রাফিক পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত আহত নারী যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।